60
অভিযোগ দায়েরের তামাদি ও পদ্ধতি (Filing of complaints)
কোন ভোক্তা বা সংক্ষুব্ধ ব্যক্তি অপরাধ সংঘটিত হইবার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কিংবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিতভাবে অভিযোগ দায়ের করিতে পারিবেন। সরাসরি কোনো আদালতে মামলা দায়ের করা যাইবে না। আরোপিত জরিমানার ২৫% অর্থ তাৎক্ষণিকভাবে অভিযোগকারী ভোক্তাকে প্রদান করা হইবে।